দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি সুইজগেটে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৫০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যে আই